1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

৪০তম এএসপি-ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয়েছে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপালকে এ ব্যাপারে অনুলিপি পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং-১) মহিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে।

জানা যায়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বর্তমানে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।

এদিকে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআই দের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও স্থগিত করেছে বাংলাদেশ পুলিশ একাডেমি। ১৮ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং-২), মোছা. শেহেলা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। অনিবার্য কারণবশত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানটি স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।

এর আগে ২০ অক্টোবর একইভাবে ৪০তম বিসিএস এএসপি প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছিল পুলিশ একাডেমি প্রশাসন।

২২ অক্টোবর ৪০তম ক্যাডেট এসআই প্রশিক্ষণার্থীদের মধ্যে ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে অব্যাহতি দেয় পুলিশ একাডেমি। চলতি মাসের ৫ তারিখে আবারো মোট ৫৮ জনকে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮ নভেম্বর একই কারণে আরো ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাদের ২৬ নভেম্বর এক বছরের প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। এবার সেই কুচকাওয়াজ বন্ধ করেছে প্রশাসন।

তবে এ নিয়ে পুলিশ একাডেমি কর্তৃপক্ষের কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট