1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড খুলনা মেডিকেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র ৩ উইকেট মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মসজিদে ৩ জনকে হত্যার পর চিরকুট লিখে ২ কিশোরের আত্মহত্যা

বিভাগীয় নজরুল উৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিভাগীয় নজরুল উৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা মঙ্গলবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অহংকার ও প্রেরণার উৎস। কবির গানগুলো আমাদের হৃদয়ে সবসময় বাজে। কবির সকল গান সংরক্ষণ করতে হবে, নজরুল চর্চা বাড়াতে হবে। নতুন প্রজন্মকে কবি নজরুল সম্পর্কে জানা ও তাঁর গানগুলো চর্চার আহ্বান জানান তিনি।
সভায় জাননো হয়, নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্ম সম্পর্কে জানাতে এই উৎসবের আয়োজন। উৎসবের কর্মসূচির মধ্যে থাকবে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১০জন নজরুল গবেষক বা নজরুল প্রেমিককে সম্মাননা প্রদান, স্কুল-কলেজ-বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, দেশের খ্যাতিমান লেখক ও প্রকাশকদের নিয়ে স্মররিকা প্রকাশ, আলোচনা সভা ইত্যাদি আয়োজন।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, বিভাগীয় নজরুল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও জাতীয় কবি শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এ এইচ এম জামাল উদ্দীন প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পোস্টারের মোড়ক উন্মোচন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট