1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা মনমোহন সিংকে একজন মহৎ বিনয়ের অধিকারী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মনমোহন সিং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করেছে। প্রধান উপদেষ্টা প্রয়াত নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি উন্নয়নে তার দৃঢ় প্রতিশ্রুতির প্রশংসা করেন।

এর আগে, বৃহস্পতিবার বাসায় অসুস্থ হয়ে পড়লে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। স্থানীয় সময় রাত ৯টা ৫১মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট