1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ওয়াকথন, মুক্তআড্ডা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে ওয়াকথন উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার সকলের প্রতি আহবান জানান।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে ওয়াকথনে বিজয়ী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও জুলাই কন্যাদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুক্তআড্ডা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক খান মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা হয়ে জেলা সমাজসেবা কার্যালয় পর্যন্ত ওয়াকথন বের হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট