শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

জুলাই ঘোষণাপত্র: আজ থেকে জেলাভিত্তিক কর্মসূচি শুরু

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করবে।

আগামী ৭ দিন সারা দেশের বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হবে।

মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।

বলেন, বুধবার (৮ জানুয়ারি) থেকে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ৭ দিন দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করবে। এই ৭ দিন আমরা বিভিন্ন জেলা ভাগ করে জনসংযোগ করব।

দিন অনুযায়ী জেলাভিত্তিক জনসংযোগ চালানোর জন্য আলাদাভাবে ভাগ করা হয়েছে। ঢাকা মহানগরে সপ্তাহজুড়ে জনসংযোগ চলমান থাকবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা দেশজুড়ে কেন্দ্রঘোষিত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালনা করবেন। আর কেন্দ্রীয় নেতারাও এই সূচি মেনেই যুক্ত হবেন।

জেলাভিত্তিক যেভাবে চলবে কার্যক্রম

৭ দিন দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করা হবে। এক্ষেত্রে —৮ জানুয়ারি ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা ও চাপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর, ফেনী, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, নাটোর, কুষ্টিয়া ও সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝালকাঠি, মেহেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও গোপালগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা মহানগর, জামালপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাজীপুর জেলা, নওগাঁ ও হবিগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

রোববার (১২ জানুয়ারি) সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা, মাগুরা ও লালমনিরহাটে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

সোমবার (১৩ জানুয়ারি) রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, রাজবাড়ি, ও বগুড়ায় লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

সবশেষ মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট,পঞ্চগড়, নোয়াখালী, খুলনা জেলা যশোর, গাজীপুর মহানগর ও ফরিদপুরে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews