বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

জাতীয় কবির জন্মবার্ষিকীর দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান রবিবার দুপুরে খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।
নজরুল জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর জীবনের অধিকাংশ সময় দারিদ্র্যতার সাথে সংগ্রাম করে জীবন অতিবাহিত করেছেন। শত দারিদ্র্যতার মধ্য দিয়ে গেলেও তিনি বাংলার নিপীড়িত মানুষের অধিকারের বিষয় থেকে পিছু হননি। একাধারে তিনি সাম্য, প্রেম, মানবতা ও বিদ্রোহের কবি। সর্বদা তিনি তার সাহিত্যের মাঝে নিপিড়ীত মানুষের কথা তুলে ধরেছেন। ভারতবর্ষের স¦াধীনতা কামনা করার জন্য বিভিন্ন সময়ে তাকে কারাবন্দী হতে হয়েছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। জাতীয় কবির এই আদর্শকে আমাদের মননে ধারণ করার জন্য আজকের শিশুদেরকে নজরুল সাহিত্যে মনোযোগী করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন ও থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান। এতে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। খুলনা নজরুল একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews