শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” প্রতিপাদ্য’কে সামনে রেখে পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মেডিকেল অফিসার ডাঃ অর্পণ রায়, রাজীব কুমার গাঙ্গুলী, সিলভী আক্তার, মোঃ জাহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ মাঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে রোখসানা পারভীন, জিয়াউর রহমান, স্মিতা রানী দাস ও কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং কপিলমুনি ইউনিয়ন পরিষদ কে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews