শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

ভারি বৃষ্টিপাতে যশোরের বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউসে জলাবদ্ধতার সৃষ্টি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

বেনাপোলপ্রতিনিধি:: ৪৮ ঘন্টার ভারি বৃষ্টিপাতের কারনে যশোরের বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউসে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমদানি কারক ও সিএন্ডএফ ব্যাবসায়ীরা কাস্টমস হাউজে ফাইলপত্র নিয়ে যেতে ভোগান্তির স্বীকার হচ্ছে। পানি দ্রুত নিষ্কাশন না হলে এবং বৃষ্টির মাত্রা বাড়লে শেডের (গুদামে) মধ্যে পানি ঢুকে কোটি কোটি টাকার আমদানি করা পণ্যের ক্ষতি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

সোমবার সারাদিন ও মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারা।

স্থানীয়রা বলছেন এই স্থলবন্দরে অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থলবন্দরে অনেক স্থানে পানি জমায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া।

পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে বন্দরে হাঁটু পানিতে কয়েক বছর ধরে এমন দুর্ভোগ হলেও বন্দর কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের।

বেনাপোল স্থলবন্দর পরিচালক শামীম হোসেন জানান, বেনাপোল স্থলবন্দরের শেডের মধ্যে যাতে পানি জমা না থাকে তার জন্য দ্রুত ওয়াটার পাম্পের মাধ্যমে পানি নিস্কাষনের ব্যবস্থা করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews