বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি পুলিশ-আইজিপি

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে চেষ্টা চালালেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘ধৈর্যের সঙ্গে গোপালগঞ্জের পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাজ করেছে। আমরা লিথ্যাল (প্রাণঘাতী) কোনো অস্ত্র ব্যবহার করিনি, তাই পরিস্থিতি শান্ত করতে কিছুটা সময় লেগেছে।’

আইজিপি আরও জানান, ‘উচ্ছৃঙ্খলতা যতটুকু হয়েছে, তা প্রশমনের সর্বোচ্চ চেষ্টা করছি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।’

বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। পরে সেনা ও পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের শহর থেকে বের করে আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews