মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষাসচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ডেস্ক:: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে ঘিরে তাকে পদত্যাগে শিক্ষার্থীদের দাবি উঠলে সিদ্দিক জুবাইরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করা হয়।

এদিকে, দুপুরের পর থেকেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।

তবে, সেখানে শিক্ষার্থীদের ওপর চড়াও হন পুলিশ ও সেনা সদস্যরা। শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিতে লাঠি পেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। তাতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews