1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল সাতটায় মেসিকে নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য ৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার-প্রধানমন্ত্রী বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প

পাইকগাছায় শিবসা ব্রীজের সিসি ব্লকে গর্ত; দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: সম্প্রতি অতি বৃষ্টির কারণে পাইকগাছার পৌর সদরের মাছ কাটা সংলগ্ন শিবসা ব্রিজের বাম পাশে এপ্রোচ রোডের সিসি ব্লক অংশে বড় আকারের গর্তের সৃষ্টি সহ পূর্ব পাশের মেইন রাস্তার মাটি ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি সহ পথচারীদের মাঝে এক ধরনের আতঙ্ক কাজ করছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরজমিন ঘুরে জানা যায়, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি পাইকগাছার সোলাদানা, গড়ইখালী ও দারুলমল্লিকসহ বিভিন্ন ইউনিয়নের মানুষের খুলনার যাওয়ার একটি সহজ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন এ সড়ক ও ব্রীজ ব্যবহার করে হাজার হাজার মানুষ উপজেলা শহর সহ খুলনার উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন। পাশাপাশি শত শত কোমলমতি শিক্ষার্থী, বাস, ট্রাক, পিকআপ ভ্যান, নসিমন, করিমন, ইজিবাইক সহ মালবাহী যানবাহন চলাচল করে।

এদিকে গত বেশ কিছুদিন একটানা অতি বৃষ্টির কারনে এ ব্রীজের সিসি ব্লকের নিচের বালু ও মাটি সরে যেয়ে প্রায় ২৫/৩০ ফুট লম্বা ও ৪/৫ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ব্রিজের পূর্ব পাশের মেইন রাস্তার মাটি ও বালু সরে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক ও ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও ব্রিজে দীর্ঘদিন ধরে গাইড পোস্ট থাকায় মালবাহী গাড়ি ও ইটের ট্রলি উল্টে ইতোমধ্যে ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে জানান স্থানীয়রা। একারণে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

এলাকাবাসীর পক্ষে পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি এম জালাল উদ্দীন বলেন, সম্প্রতি অতি বৃষ্টির কারণে এ গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া ব্রিজে দু’পাশে গাইড পোস্ট না থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন পথচারীরা।

এবিষয়ে স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন, গাইড পোস্ট লাগানো সহ গর্তের স্থানগুলো দ্রুত সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।

খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক জানান, ব্রিজের গর্তের স্থানগুলো দ্রুত মেরামত করার চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট