1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪ হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর হামলা, পাল্টা গুলিতে সন্দেহভাজন নিহত জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে অর্থমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ কেসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান গরমে পাইকগাছায় কচি তালের শাঁসের কদর বেড়েছে, প্রতি সপ্তাহে ঢাকায় যাচ্ছে ২-৩ ট্রাক চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় নৌপথে কোস্টগার্ডের টহল জোরদার

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ বায়তুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসা মাঠে এই গাছের চারা বিতরণের উদ্বোধন করেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোতাহার হোসেন।
এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, অধ্যক্ষ আসলাম উদ্দিনসহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট সদর উপজেলার ১০ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীকে ৪টি করে মোট ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা বা আশপাশে রোপনের জন্যও ফলদ বৃক্ষের চারা প্রদান করা হয়েছে বলে জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট