1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বেনাপোলে জামায়াত শিবিরের গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বেনাপোলে জামায়াত শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) বিকালে বেনাপোল পৌর জামায়াতের আমীর রেজাউল ইসলামের সভাপতিত্বে গনমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের ইসলামের নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান।

বেনাপোল পোর্ট থানা জামায়াত ইসলামের উদ্যোগে শান্তিপূর্ণ গণমিছিলটি বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাজিপুর কেন্দ্রীয় মসজিদ গেটে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও আব্দুল্লাহর কথা স্মরণ করে বলেন, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা যে দেশ পেয়েছি তাদের রক্তের সাথে যেন কোন রকম বেইমানি না হয়ে যায়। সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে।

সফল গণমিছিল শেষে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখে তাদের ধন্যবাদ জানিয়ে পথসভায় প্রধান অতিথি জেলা নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান বলেন, যাদের আত্মত্যাগের ফলে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে এ স্বাধীনতা যেন আর কোন ফ্যাসিস্টের দ্বারা ভুলোনটিত না হয়ে যায় সেদিকে দেশবাসীকে সজাগ থাকতে হবে। তাদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন সফল হবেনা। সুদ, ঘুষ ও দূর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতের কোন বিকল্প নেই বলে তিনি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট জামায়াত ইসলামের আমীর রেজাউল ইসলাম, জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান, মাওলানা রিয়াসাদ হোসাইন, মাওলানা ইউসুফ আলীসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট