1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

পাইকগাছার সোলাদানায় বিএনপি নেতা ডা. মজিদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ সোমবার দিনভর পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নের বেতবুনিয়া খেয়াঘাট বাজার, কুচিয়া নদীর বান্দ ও ভ্যাকটমারী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি জনগণের দোড়গোড়ায় গিয়ে বর্তমান দেশের প্রেক্ষাপট তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অবস্থান তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পাইকগাছা-কয়রার উন্নয়ন এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি জি. এম. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, প্রনব কান্তি মন্ডল, মিজান জোয়ারদার, মেসের আলী সানা, মাস্টার মজিবর রহমান, মফিজুল ইসলাম টাকু, সাহেব আলী সানা, প্রভাষক মনিরুজ্জামান মনি, আবু হুরাইয়া বাদশা, মারুফ হোসেন প্রিন্স, রায়হান পারভেজ টিপু, আবু সুফিয়ান, নাসির হোসেন, মিজান গাজী, হাফিজুল গাইন, শাহাবুদ্দিন গাইন, শাহ আলম, আবু হানিফ মিলন, শিমুল গোলদার, বাপ্পি মোল্লা, আব্দুল হাকিম, কামরুল ইসলাম, হাবিবুল বাশার, সাহেব গাজী, গফফার মোড়ল, বাসার শিকারি, আজিম এবং ইব্রাহিম গাজীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণে গণসংযোগ কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট