মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

পাইকগাছার পল্লীতে বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: মানবসেবার মহান ব্রত নিয়ে খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুর এলাকায় অনুষ্ঠিত হলো চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে আয়োজিত এই মহৎ কার্যক্রমে দুই সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

বুধবার(৬ আগষ্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে সাইটসেভার্সের অর্থায়নে, ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ১২ সদস্যের অভিজ্ঞ মেডিকেল টিম চক্ষু রোগ নির্ণয়, পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করে পর্যায়ক্রমে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য তালিকাভুক্ত করা হয়।

অস্ত্রোপচারের পর প্রত্যেক রোগীকে বিনামূল্যে কালো চশমা ও এক মাসের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এ যাবতকালের সবচেয়ে বড় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার আলদীন। তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অসহায়, দরিদ্র ও গ্রামাঞ্চলের মানুষের চোখের আলো ফেরাতে আমরা এমন সেবা কার্যক্রম অব্যাহত রাখব।

এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে স্বাস্থ্যসেবার এমন আয়োজন এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews