1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: দক্ষিণাঞ্চল সেবা সংঘ(SRSA)’র আয়োজনে মোংলা উপজেলার মিঠাখালীতে অনুষ্ঠিত হয়েছে অত্র এলাকার এসএসসি/দাখিল-২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করে সমাজ সচেতন সংগঠন ‘‘দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)’’। শুক্রবার সকাল ১০টায় উপজেলার চৌরিডাংগা আহমাদিয়া দাখিল মাদরাসার সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত সুপার আব্দুল হালিম এর সভাপতিত্বে, এম এ আমিনের সঞ্চালনায় সন্মানিত অতিথির বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট এ্যাটর্নী জেনারেল অফ বাংলাদেশ, মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)’-এর সভাপতি এস এম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদ নূর মোহাম্মদ হেলালি, জহিরুদ্দিন বাবর মোসাল্লী, মোঃ আবিদ হাসান, মোঃ সেকান্দার আলী, মোঃ শাহাআলম সিপন। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই তোমাদের জীবনের উদ্দেশ্য স্থির করে এগিয়ে যেতে হবে সমাজ ও দেশের জন্য। এ সময় অতিথিবৃন্দ সামাজিক সংগঠন ‘দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)’-এর পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, বই, ডায়েরি ও শিক্ষামূলক উপহারসামগ্রী তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট