শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

বেনাপোল সীমান্তে স্বর্ণসহ প্রায় কোটি টাকার চোরাচালানী পন্যসহ স্বর্ণ পাচারকারী আটক

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের স্বর্ণ, বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিচ, চকলেট, মোবাইল ও বিভিন্ন মাামালসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল ও স্বর্ন আটক করা হয়।

আটক স্বর্ণ পাচারকারী হলো, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের খলিল মিয়ার ছেলে মো. সোহাগ (২৩)।

বিজিবি জানান, বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে স্বর্ণ, বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিচ, চকলেট, মোবাইল, মোবাইলের চার্জার, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, চায়রা দোয়ারী জাল, সিটি গোল্ডের কানের দুল, হাইড্রোক্লোরাইড ক্যামিকেল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯৫ লাখ ৫৭ হাজার ৭৬৩ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বর্ণসহ চোরাচালানী মালামালসহ এক স্বর্ণ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews