1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

খুলনায় জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনার ১০টি পার্টনার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। সম্প্রতি খুলনার দ্যা গ্র্যান্ড প্লাসিড হোটেলে ‘জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানের মাধ্যমে জিপিস্টার পার্টনারদের এই সন্মাননা প্রদান করা হয়। গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়্যাল গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেন ব্র্যান্ড পার্টনাররা। জিপিস্টার প্রোগ্রামের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সার্কেল পার্টনারদের অবদানকে স্বীকৃতি দিতেই গ্রামীণফোনের এই আয়োজন।
আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি, গ্রামীণফোনের খুলনা সার্কেলের রিজিওনাল হেড বুশরা মেহরীনসহ আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পার্টনারদের পুরস্কার প্রদান করা হয়। এতে নিজ অঞ্চলে সেরা পারফরম্যান্স’র জন্য পুরস্কার অর্জন করে কো-ওয়াক, নীলাঞ্জনা, ইউটিউব ভিলেজ, সমুদ্র বাড়ি রিসোর্ট, গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট, পিৎজাওলজি, সবুজ বাংলা রিসোর্ট, হোটেল পুষ্প বিলাস, খুলনা গ্র্যান্ড দরবার ও নিউ বেনারসি পল্লী। গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, “ব্র্যান্ডের প্রতিশ্রুতি বাস্তবায়নে জিপিস্টার পার্টনারদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ধারাবাহিক অঙ্গীকারের ফলেই লয়্যাল গ্রাহকদের জন্য আকর্ষণীয় নানা সুবিধা ও অভিজ্ঞতা প্রদান করতে পারছি আমরা। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতি ও উদযাপন ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতাকে আরও সমৃদ্ধ করবে।”
জিপিস্টার গ্রামীণফোনের একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম যা কোম্পানিটির প্রতি সবচেয়ে আস্থাশীল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সুবিধা দিতে সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা, বিশেষ অফার এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে গ্রামীণফোন। লাইফস্টাইল, ডাইনিং, শপিং থেকে শুরু করে ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮ হাজারের বেশি পার্টনার আউটলেটের আন্তরিক সহযোগিতায় এই সেবাগুলো প্রদান করা হয়। গ্রামীণফোনের সেই সকল পার্টনারদের ’বিশেষ ধন্যবাদ’ দিতেই এই আয়োজন, যাদের অবদানের মাধ্যমে গ্রাহকদের এমন ভিন্ন মাত্রার সেবা দিতে পারছে অপারেটরটি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট