1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড খুলনা মেডিকেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র ৩ উইকেট মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মসজিদে ৩ জনকে হত্যার পর চিরকুট লিখে ২ কিশোরের আত্মহত্যা জনবান্ধব ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার কোন বিকল্প নেই-প্রধানমন্ত্রী

দাকোপ উপজেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিকাশ চন্দ্র মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে শেখ মহসীন আলী নির্বাচিত হয়েছে ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা অরুপ আচার্য্য এবং সহকারী প্রিজাইডিং অফিসার সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী রবিনচন্দ্র দাস দায়িত্ব পালন করেন। প্রিজাইডিং অফিসার সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ১০ থেকে উপজেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা অরুপ আচার্য্য কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা দলিল লেখক সমিতির ২৫ ভোটের মধ্যে ২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে সভাপতি পদে প্রতিদ্বন্দ¦ীতা করে বিকাশ চন্দ্র মন্ডল ১৪ ভোট পেয়ে বিজয়ী এবং প্রতিদ্বন্দ¦ী প্রার্থী মোঃ কামরুল ইসলাম শেখ ১১ ভোট পরাজিত হয়। অন্য দিকে সাধারণ সম্পাদক পদে শেখ মহসীন আলীর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক সরোজিত রায়, ননীগোপাল বৈদ্যা, প্রভাত কুমার রায়, শশাংক শেখর রায়, নিখিল চন্দ্র রায়, হরিপদ মিস্ত্রী, মোঃ আব্বাস উদ্দিন, পার্থপ্রতিম রায়, রুপক রায়, মোঃ এনামুল কবির মানিক, নিকুঞ্জ রঞ্জন রায়, পঞ্চানন গাইন, সৌগত রায়, স্বপন কুমার সরদার, অমল কৃষ্ণ রায়, সুকুমার মাঝি, রবীন্দ্রনাথ মন্ডল, দিপক বিশ^াস, অমরেশ রায়, রিজভী রায়হান, শ্যামল রায় প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট