1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

সুন্দরবন থেকে হরিণের মাংস কাঁকড়াসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের হারবারিয়া থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস ১৮ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। এঘটনায় জড়িত ৮ হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

১৪ আগস্ট বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ওই এলাকা থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা, ১টি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার বিষ এবং ২টি নৌকাসহ হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সাথে জড়িত একটি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট