শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অবৈধপথে যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৯ আগষ্ট ) রাতে শার্শার গোগা সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার ১৭/৭ এস এর ৩৬ আর পিলারের কাছে সালামের মোড় নামক স্থান হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জান্নাতুল ফেরদৌস (৩৯),ফাহিমা খাতুন (২২),মোমিনা বেগম (৩৫),সুভাষ বিশ্বাস (৬০),পিতো বিশ্বাস (৬২),অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং হাবিবুর রহমান (৩৩)।এরা মাদারীপুর, ঢাকা নড়াইল যশোর জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, অধিনায়ক স্যারের দেওয়া তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের কমান্ডার সুবেদার তরিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের নিকটস্থ শার্শা থানায় হস্তান্তরের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews