1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

দাকোপে এ্যাডরা বাংলাদেশ’র আয়োজনে জলবায়ু পরির্বতন ও পরিবেশ শীর্ষক এ্যাডভোকেসি সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা এ্যাডরা বাংলাদেশ এর আয়োজনে জলবায়ু পরির্বতন ও পরিবেশ শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫টি কিশোর-কিশোরী ক্লাবের ২০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট( ফেজ-২) প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর হলরুমে এ্যাডরা বাংলাদেশ দাকোপ ম্যানেজার পল বাড়ৈ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক পরিমল মিস্তী, প্রধান শিক্ষক সেলিম হোসেন, প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, প্রধান শিক্ষক সমারেশ সানা, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাসসহ কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি বৃন্দ। সভায় জলবায়ু পরির্বতন ও পরিবেশ সুরক্ষায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা ও মানুষের মাঝে বিদ্যামান কিছু অভ্যাস যেমন পরিথিন ব্যবহার, ওয়ান টাইম প্লেট ব্যবহার, যেখানে সেখানে বর্জ বা ময়লা আর্বজনা ফেলা ও বর্জ ব্যবস্থাপনা থাকা ইত্যাদি এ সকল অভ্যাস থেকে মানুষকে ফিরানো এবং জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন বক্তৃরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট