1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের লোকালয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ লক্ষ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

২৬ আগস্ট সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ আগস্ট বিকাল ৩ টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এর একটি অভিযানিক দল সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত কাঁকড়াগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট