1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ খুলনা-১ অঞ্চলের প্রাথমিক বাছাই সফলভাবে বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বুধবার বিকালে খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে সকলের সার্বিক-সহযোগিতার আহবান জানান। যার যার দায়িত্ব ইতিবাচকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জানানো হয়, এপর্যন্ত খুলনা-১ অঞ্চলে এক হাজার সাতশত ৬৪ জন প্রার্থীর আবেদন জমা পড়েছে। ১২টি বিষয়ভিত্তিক বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগসমূহ: অভিনয় বিভাগ: অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক। নৃত্য বিভাগ: সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য। সংগীত বিভাগ: দেশাত্মবোধক অথবা আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত ও হামদ-নাত। আঞ্চলিক ক্ষেত্রে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাৎক্ষনিক উপস্থিত প্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ রাখা হবে। অনুষ্ঠানস্থলে সার্বক্ষণিক মেডিকেল বুথ থাকবে। খুলনা-১ অঞ্চলের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর-২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট