বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন

শারদীয় উৎসব হবে সকলের সাথে সেতু বন্ধন-আলী আসগর লবি

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবি বলেছেন, বিএনপি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী -অসাম্প্রদায়িক চেতনার একটি রাজনৈতিক দল। যে কোনো ধর্মীয় উৎসবকে দেশের সকল মানুষের উৎসব মনে করে এ দলটি। ২৭ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সকল মানুষের উৎসব মনে করে বিএনপির দলীয় নেতাকর্মীরা সনাতন ধর্মের লোকদের পাশে থাকবে। শুক্রবার বিকেলে ফুলতলা উপজেলা বিএনপি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ফুলতলা মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বিসিবির সাবেক সভাপতি আলী আজগর লবি বলেন,স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। পূজা উৎসবকে ঘিরে সারাদেশের নাশকতা সৃষ্টির পায়তারা করছে তার দলের লোকেরা। তাই বিএনপির সকল নেতাকর্মীকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহব্বান জানাচ্ছি। ফুলতলাতে কোনভাবেই যেন পূজা উৎসবকে ঘিরে নাশকতা করতে না পারে তার জন্য উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠনের পাশাপাশি মনিটরিং সেল খোলা হয়েছে। কোথাও কোন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে আপনারা অবগত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকরা সব সময় সজাগ দৃষ্টি রাখবেন।

অনুষ্ঠানে শেষে উপজেলার ৪১ টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির কাছে আলী আসগর লবি ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতারা তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্তি করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য সচিব ইমরান ওয়াহিদ, এস এ বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক গৌতম কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আহবায়ক অনুপম মিত্র, সদস্য সচিব রনজিত কুমার বোস, বাংলাদেশ দ্যা উদযাপন ফ্রক সভাপতি প্রভাস মণ্ডল, অহিদুজামান মোল্যা, এনামুল হোসেন পারভেজ,আনোয়ার হোসেন বাবু, শেখ ইকবাল হোসেন, সাদির হোসেন রুনা, এম. বদরুল আনাম খান। চন্দন কুণ্ড, মনিন্দ্রনাথ মন্ডল, বিদ্যুৎ কুমার সুর, প্রভাষক ফুটলাল দত্ত, বিশ্বনাম মন্ডল, গৌতম কুমার কুন্ডু প্রমুখ।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews