বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় আত্মপ্রকাশ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল”। সোমবার বিকাল সাড়ে মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার একটি রিসোর্টে সংগঠনের প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন— আহ্বায়ক মোঃ রাজীবুল আলিম (ম্যানেজিং পার্টনার, হোটেল ব্যাংকক ), যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন (শিক্ষক, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়), যুগ্ম আহ্বায়ক হাফেজ মোঃ নেয়ামত উল্লাহ (ইমাম ও খতিব, সিগন্যাল টাওয়ার জামে মসজিদ), সদস্য সচিব মোঃ আবু বকর সিদ্দিক (সাংবাদিক ও মানবাধিকার কর্মী) এবং যুগ্ম সদস্য সচিব মোঃ আল আমিন (সিভিল প্রকৌশলী)। এই ৫ জন পদাধিকারী ছাড়াও কমিটিতে আরও ১৬ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এই নতুন কমিটি উপকূলীয় এলাকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী “উপদেষ্টা পরিষদ” গঠন এবং সংগঠনের সরকারি নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টাদের সম্মতি পাওয়ার পর দ্রুতই এই তালিকা প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews