1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্ব আবারও নিতে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

অন্যদিকে, দায়িত্ব শেষ করে নিজ নিজ বাহিনীতে ফিরে যাবেন বিমানবাহিনীর সদস্যরা।

সরকারি সূত্র জানায়, গত বুধবার প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে জানানো হয়, এপিবিএন বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা দায়িত্ব পালন করবে এবং বিমানবাহিনীর সদস্যরা দ্রুতই দায়িত্ব হস্তান্তর শেষে নিজ বাহিনীতে ফিরে যাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ‘আনসার বিদ্রোহে’ রাতারাতি আনসার সদস্যরা দায়িত্ব ছেড়ে গেলে অস্থায়ীভাবে বিমানবাহিনী মোতায়েন করা হয়। একই সময়ে এপিবিএনকেও টার্মিনালের ভেতরের দায়িত্ব থেকে বিরত রাখা হয়। পরবর্তীতে এপিবিএন ও অ্যাভসেকের মধ্যে অফিসকক্ষ দখল, যাত্রী হয়রানি ও তথ্য ফাঁসের মতো পাল্টাপাল্টি অভিযোগ ওঠায় বিষয়টি আরও জটিল হয়ে পড়ে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, প্রধান উপদেষ্টার দফতরের সচিব এম. সাইফুল্লাহ পান্না, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়

বিমানবন্দরের নিরাপত্তায় একক কমান্ড ও নিয়ন্ত্রণ বেবিচকের অধীনে থাকবে।

এপিবিএন ও অ্যাভসেক তাদের ওপর অর্পিত দায়িত্ব বেবিচকের তত্ত্বাবধানে পালন করবে।

এপিবিএন যত দ্রুত সম্ভব টার্মিনাল ভবনের ভেতরে দায়িত্ব পালন শুরু করবে।

আইজিপি ও বেবিচক চেয়ারম্যান যৌথভাবে অপারেশনাল চ্যালেঞ্জ মোকাবিলায় সভা করবেন।

বিমানবাহিনীর টাস্কফোর্স দায়িত্ব শেষ করে নিজ বাহিনীতে ফিরে যাবে।

সব বিমানবন্দরে সাপ্তাহিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হবে এবং দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে বেবিচককে অপারেটর ও রেগুলেটরের পৃথক ভূমিকায় পুনর্গঠনের সুপারিশ করা হবে।

সভায় লুৎফে সিদ্দিকী বলেন, “সরকারি সংস্থাগুলো একই লক্ষ্যে কাজ করছে। পেশাদারিত্ব ও পারস্পরিক সম্মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট