শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম’র বিরুদ্ধে তদন্তে সত্যতা পেয়েছে কর্মকর্তা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল

বেনাপোলে ৩০০ কুলি বাদ দিয়ে গ্রীন লজিস্টিকস নামে এক প্রতিষ্ঠানকে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্টে কুলি শ্রমিক ইউনিয়নের প্রায় ৩০০ কুলিকে বাদ দিয়ে গ্রীন লজিস্টিকস নামে এক ব্যক্তিগত প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে এবং কাষ্টমস হাউজে লাগেজ বহনে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রায় দুই শতাধিক শ্রমিক (কুলি) ।

এই শ্রমিকদের (কুলি) এক সর্দার আকবর আলী জানান, স্বাধীনতার পর থেকে থেকে বন্দরের (কুলি) শ্রমিকরা পাসপোর্টধারীদের ল্যাগেজ বহন করে জীবন নির্বাহ করে আসছে। তবে সম্প্রতি কর্তৃপক্ষ স্থানীয় শ্রমিকদের (কুলিদের) বাদ দিয়ে গ্রিন লজিস্টিক নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। এতে করে প্রায় তিন শতাধিক শ্রমিক বেকার হওয়ার আতঙ্কে পড়েছেন।

শ্রমিকদের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের স্বাগত সেবা ১৫০ টাকা, ব্যাগ বহন ১৫০ টাকা, ল্যাগেজ র‍্যাপিং ১৫০ টাকা, ফাস্ট ট্র্যাক ১০০ টাকা, জরুরি সহায়তা ৫০ টাকা, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী সেবা ২০০ টাকা, ডিজিটাল সুবিধা ৫০ টাকা ও সেবা চার্জ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ পাসপোর্টধারী যাত্রীদের লাগেজ বহন করে আমরা ব্যাগ ভেদে ৫০-১৫০ নিয়ে থাকি।

ভারতগামী পাসপোর্টধারী যাত্রী পরিতোষ মন্ডল জানান, এমনিতেই ভ্রমণ কর ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে, ভিসা ফি ৮৪০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা এবং বন্দর সেবা চার্জ ৫০ থেকে বাড়িয়ে ৬০ টাকা নেওয়া হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত সেবা আমরা পাচ্ছিনা। নতুন চার্জ আরোপে যাত্রীদের গলাকাটা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, গ্রীন লজিস্টিকস নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারি পাসপোর্ট যাত্রীদের লাগেজ বহনের জন্য কিছু শ্রমিক (কুলি) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews