1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে খুলনা জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক ও সনদপত্র বিতরণ, উদ্যোক্তা মেলা এবং পিঠা উৎসব সোমবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে সাতটি ট্রেডের (ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বেবি কেয়ার, হাউজ কিপিং ও বিজনেস ম্যানেজমেন্ট) ৮৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৭৪ লাখ ১৭ হাজার দুইশত টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট