1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

দুর্গাপূজা উপলক্ষ্যে ৭৪টি মন্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার ৭৪টি পূজা মন্ডপে মোট ছয় লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার মন্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেসিসির প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কমিটি গঠন করে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিটি পূজাম-প পরিদর্শন করবেন। নিরাপত্তার স্বার্থে সকল ম-পের প্রবেশ ও বের হওয়ার পথে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নিতে হবে। নগরীতে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো পরিচ্ছন্ন করা ও সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে কেসিসির সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কেসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ম-পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট