1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল সাতটায় মেসিকে নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য ৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার-প্রধানমন্ত্রী বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প

বাগেরহাটে আদালতের এজলাসের করিডোরে জয় বাংলার স্লোগান আটক এক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটে আদালতের এজলাসের করিডোরে জয় বাংলার স্লোগান দেওয়ার অপরাধে আটক-১।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোড়লগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জি,আর-৩০২/২৪ নং মালায় ৪১ জন আসামি হাজিরা ছিল। প্রত্যক্ষদর্শী এডভোকেট এস এম ইমরান হোসাইন জানান, আমি পার্শ্ববর্তী আদালতে ছিলাম সেখান থেকে জয় বাংলা স্লোগান শুনে বাইরে এসে দেখি এডভোকেট তাজিনুর রহমান পলাশ, এবিএম গোলাম কিবরিয়ার তারিখ, অজিয়ার রহমান পিকলু, প্রতাপ কুমার মন্ডল, উৎসব কুমার বৈরাগীর, নেতৃত্বে জয় বাংলার স্লোগান দিয়ে অর্ধশত নেতাকর্মী আদালতের দোতলা থেকে নিচতলায় নেমে যাচ্ছে। এসময় আদালত চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এ সময় আদালতের বিচারক আজমিরা ফেরদৌসী এজলাস ছেড়ে তার খাস কামরায় চলে যান। এ সময় আদালত চত্বরে উপস্থিত জনতা একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন জানান, মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ ছিল। এটি একটি ঘর পোড়ানো মামলা এ মামলায় ৬৮জন আসামি রয়েছে এর মধ্য থেকে ৬৬জন জামিনে আছে। এ মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যায়। এ মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট সিএসআই কার্তিক চন্দ্র পাল, এডভোকেট সাহেবুর রহমান ও ফরহাদ হোসেন। আসামিপক্ষের নিয়োজিত অ্যাডভোকেট তানজিমুর রহমান পলাশ, অজিয়ার রহমান পিকলু, এস্তেন্দার হোসেন, শেখ নজরুল ইসলাম কাদের।
কোট সিএসআই কাত্তিক চন্দ্র পাল বলেন, এদিন এ মামলায় ৬৬জন আসামি জামিনে আছেন। এদিন এ মামলায় ৪১ জন হাজিরা ছিল, একজন সময়ের আবেদন করেছে, দুইজন কোন তদবির করে নাই। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়েছে এ সময় আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট