শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম’র বিরুদ্ধে তদন্তে সত্যতা পেয়েছে কর্মকর্তা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল

মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মোংলায় বিশেষ টহল কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবে মোংলার ৩৪ টি পুজামন্ডপে বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবে নৌবাহিনী। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে মোংলা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির, দত্তের মেঠ পঞ্চগ্রাম সর্বজনীন পূজা মন্দির সহ ৮টি মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে তাদের অবগত করা হয়। মন্দির এলাকাগুলোতে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় নৌবাহিনী।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে মোংলা উপজেলার মোংলা পৌরসভার ৩টি সহ ছয় ইউনিয়নের ৩৪টি মন্দিরে এবার অঞ্জলী দেবেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন মহাষষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হবে বলে জানান মোংলা উপজেলা পূজা উদযাপন কমিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews