শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

পাইকগাছায় ১৪৫টি মণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাইকগাছায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ১৪৫টি মণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে পৌরসভা, কপিলমুনি, লতা-সোলাদানাসহ বিভিন্ন স্থানে আড়তের মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। শুক্রবার বিকেলে শিববাটিতে উৎসবমুখর পরিবেশে পৌরসভার ৬টি মন্দিরের প্রতিমা আনুষ্ঠানিকভাবে নিরঞ্জন করা হয়।

সরল কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এ বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমদ সেলিম নেওয়াজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃতুঞ্জয় সরদার।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী, আনসার-ভিডিপি সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। একইসাথে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ একাধিক দফায় মতবিনিময় করে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ, সেনা ক্যাম্প ইনচার্জ, সাংবাদিক, ইউনিয়ন ট্যাগ অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন পূজা মণ্ডপের আয়োজনে ধর্মীয় যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews