1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

পাইকগাছায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বজলুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট