শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

পাইকগাছায় ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পরিবেশ সংরক্ষণ ও সবুজের বিকাশে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে পাইকগাছায় ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা বন বিভাগের সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মীতা সোম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইতি রাণী বিশ্বাস, নাজনিন নাহার, শামছুর নাহার রুমা, রেহানা আক্তার, সুচিত্রা অধিকারী, চম্পা মিস্ত্রী, পম্পা চক্রবর্তী, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মো. নূর আলী মোড়ল, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মোট ১ হাজার ৬টি গাছের চারা বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews