1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

পাইকগাছায় মন্দিরের রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মেলেকপুরাইকাটি সাধুপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। সরজমিন ঘুরে দেখা যায়, জয়দেব সাধুর বাড়ি পাশ থেকে মন্দির সংলগ্ন তুষার সাধুর বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ শতাধিক মানুষের চলাচল করতে হয়। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে মন্দিরগামী পূজারী ও সাধারণ গ্রামবাসীর একমাত্র যাতায়াতের পথ এটি। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদা-পানিতে তলিয়ে যায়, ফলে ভ্যান বা মোটরসাইকেল সহ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়।

এলাকাবাসী জানান, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে ইটের রাস্তা নির্মাণ করা হয়েছিল। এরপর থেকে কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হয়নি। দীর্ঘদিনের ব্যবহারে রাস্তার অধিকাংশ জায়গা জরাজীর্ণ ও ভেঙে গিয়ে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত একটি আবেদন করবেন বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকাবাসী আবেদন দিক। আমি রাস্তাটি কোনো এক বরাদ্দে দিয়ে দেওয়ার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট