বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

গোল্ডেন বুট জিতে নিলেন লিওনেল মেসি

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: এই বয়সে দুর্দান্ত হ্যাটট্রিক করে মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুমসেরা গোলদাতার পুরস্কার (গোল্ডেন বুট) জিতলেন লিওনেল মেসি।

শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলের জয়ে বড় অবদান রাখেন আর্জেন্টাইন সুপারস্টার। তিনটি গোলের পাশপাশি করেছেন একটি অ্যাসিস্ট।

এই জয়ের ফলে নিয়মিত মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৯—মাত্র ২৮ ম্যাচে। এর মাধ্যমে প্রথমবারের মতো এমএলএসে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা ও ন্যাশভিলের স্যাম সারিজ। দুজনই মৌসুম শেষ করেছেন ২৪ গোল নিয়ে। ২০২৪ মৌসুমেও ২০ গোল ও ১৬ অ্যাসিস্টের সুবাদে মেসি এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় (এমভিপি) হয়েছিলেন।

এমএলএসে মেসির চেয়ে বেশি গোল করেছেন মাত্র তিনজন খেলোয়াড়— ২০১৯ সালে কার্লোস ভেলা (৩৪), ২০১৮ সালে হোসেফ মার্টিনেজ (৩১) এবং একই বছর জ্লাটান ইব্রাহিমোভিচ (৩০)। এ মৌসুমে মেসি শুধু গোলই নয়, দিয়েছেন লিগ-সর্বোচ্চ ১৯টি অ্যাসিস্ট। ফলে তার মোট গোল অবদান দাঁড়িয়েছে ৪৮ (২৯ গোল + ১৯ অ্যাসিস্ট), যা ভেলার এক মৌসুমে করা ৪৯ অবদানের রেকর্ডের মাত্র এক ধাপ নিচে।

এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইন্টার মায়ামি, ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে তারা ঘরের মাঠে খেলবে। প্রতিপক্ষ আবারও ন্যাশভিল এসসি। দলের প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘আজও লিও অসাধারণ খেলেছে, যেমনটা সে প্রায়ই করে। আমি মনে করি, এ মৌসুমে সে যা করেছে, তাতে ২০২৫ সালের এমভিপি পুরস্কার তারই পাওয়া উচিত।’

এটি ছিল এমএলএসে মেসির দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০২৪ মৌসুমের শেষ দিনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে করেছিলেন প্রথমটি। এদিন মেসি প্রথম গোল করেন ৩৫ মিনিটে, বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে। দ্বিতীয়টি আসে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে, আর তৃতীয়টি ৮১ মিনিটে বাম পায়ের নিখুঁত শটে। যোগ করা সময়ে টেলাসকো সেগোভিয়ার গোলে অ্যাসিস্ট দেন মেসি, যেটি ছিল দলের পঞ্চম গোল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews