1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় সভা করল ঐকমত্য কমিশন

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সুপারিশ পর্যালোচনার লক্ষ্যে আবারও সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার জাতীয় সংসদের কমিশন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. এ. মতিন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক। ভার্চুয়ালি অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া।

সভায় সনদের বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ নিয়েও দীর্ঘ আলোচনা হয়। এসব বিষয়ে কমিশন আগামীকাল সকালে নিজেদের মধ্যে বৈঠক করে, এরপর দুপুর ২টায় বিশেষজ্ঞদের সঙ্গে আবার আলোচনায় বসবে।

কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এ ছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট