বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :

দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি:: দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মোঃ মনিরুল ইসলামের নিজস্ব অর্থায়নে সেনহাটি ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড ইসলাম পাড়ার অসুস্থ ভ্যান চালক মোঃ রাজু খান(৩২) কে সহযোগিতা করেন।  সোমবার(১৫ জুন) দুপুর ১টায় অসুস্থ রাজু খানের চাচা বাড়ির বাসভবনে তার হাতে এ অনুদান পৌঁছে দেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ আজাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাকিবুল ইসলাম নয়ন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সিঃ সহ সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, নাভিন হাসান, মোঃ সাকিব।
উল্লেখ্য, ভ্যান চালক রাজু খান ২মাস আগে ভ্যান থেকে ভারী মালামাল নামাতে গেলে মাজার পেছনের হার ভেঙে যায়। পরবর্তীতে তিনি খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে অপারেশন সম্পন্ন করে বাড়িতে অসচ্ছল অবস্থায় জীবনযাপন করছেন।
অসুস্থ ভ্যান চালক রাজু সহযোগিতা পেয়ে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বৃত্তবানরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সে আহবান জানায়। মোঃ রাজু খানের বিকাশ নাম্বার – 01628333439

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews