বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্ব বিতর্কে ক্ষমা চাইল ফিফা পশ্চিমবঙ্গে আজান বন্ধে খুলে নেওয়া হচ্ছে মসজিদের মাইক র‌্যাব বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ অনুশ্রী ও রাকিবের স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ নির্বাচিত না হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি- কপিল কৃষ্ণ মণ্ডল বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে পালিত হয়নি জুলাই গনঅভ্যুথ্যান দিবস খুলনায় ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলুম পালিত জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ঘোড়াঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সাগরপুর গ্রামের সারোয়ার হোসেন মিঠু (৫৩) ও দেওগ্রামের খোকন সরকার (৩৭)। সারোয়ার হোসেন ৪নং ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খোকন সরকার পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
ওসি নাজমুল হক বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই সময় তাদের হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা ছিল।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রলবোমা ছোড়া হয়। হামলায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হন।’
এছাড়াও আন্দোলনের আয়োজক সহিদ শেখ ও তার সঙ্গে থাকা মো. রাফিককে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলেও জানান ওসি।
এ ঘটনায় পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
ওসি আরও জানান, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় সারোয়ার হোসেন ও খোকন সরকারকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। পরে গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বুধবার দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews