1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

চিতলমারীতে সংঘর্ষে নারীসহ আহত-৮

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে জায়গা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে কলাতলা ইউনিয়নের ডোবাতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে ৪ জনকে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রোববার (২৩ নভেম্বর) থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
গ্রামবাসিরা জানান, ডোবাতলা গ্রামের রফিকুল ইসলাম ও জামাল সরদার পক্ষের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে শনিবার বিকেলে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রফিকুলের পক্ষের মোঃ শরিফুল ইসলাম (৩০), মোঃ সজিব সরদার (২৮), আরিফ সরদার (২৩) ও সামছুনাহার (৬০) আহত হন। অপরদিকে, জামাল সরদার পক্ষের জামাল সরদার (৬০), আসাদ সরদার (৪৫), কামরুন্নহার (৩৫) ও শাহা আলম সরদার (৪৮) আহত হয়েছে।
মামলার বাদি রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ জামাল বাহিনীর হামলায় আমার পরিবারের এক নারীসহ ৫ জন আহত হয়েছে। তারমধ্যে ৪ জন খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।’
জামাল সরদারের ভাই শাহা আলম সরদার বলেন, ‘ওদের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে রেখেছে। ওরা কোন সালিশ বিচার মানে না। শনিবার ওই যায়গা দিয়ে হাটাকে কেন্দ্র করে আমাদের উপর হামলা করে। হামলায় আমাদের পক্ষের ৪ জন আহত হয়েছে।’
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, এ ঘটনায় রফিকুল ইসলাম বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট