1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

পাইকগাছার কাশিমনগর হাটে প্রায় ৩ কোটি টাকায় নির্মিত গ্রামীণ বাজার ভবন হস্তান্তর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর হাটে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত উর্ধ্বমুখী সম্প্রসারিত দ্বিতল বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোনালী কনস্ট্রাকশন।

জানা যায়, দেশব্যাপী গ্রামীণ হাটবাজারগুলোর আধুনিকায়ন ও কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণে সুবিধা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সিআরএমআইডিপি) এর আওতায় ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। ২ কোটি ৯২ লাখ ৪৬ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশনের উপর দ্বিতল বিশিষ্ট এই ভবনটির নির্মাণ কাজ ২০২৩ সালে সম্পন্ন হয়। তবে বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ভবনটি গ্রহণ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ মঙ্গলবার (২৫ নভেম্বর-২৫) ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোনালী কনস্ট্রাকশনের ম্যানেজার মাসুদ হাসান ভবনটি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। প্রতিষ্ঠানটির মালিক সাতক্ষীরা জেলার আলহাজ্ব আব্দুল হাকিম।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব বলেন, আমরা আজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভবনটি বুঝে নিয়েছি।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট