1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক বিদায়ী শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দিচ্ছেন নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য’র জন্য দোয়া বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা

৭১’র পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে.তৃপ্তি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও এমপি এবং ৮৫-যশোর-১ শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। আর এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ৭১’র পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটি দল এদেশের সরল প্রাণ মুসলমানদের অনুভুতিতে ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। মহান আল্লাহ ছাড়া কোন দল বা ব্যক্তির পক্ষে জান্নাত বিক্রি করা সম্ভব নয়। তিনি ধর্ম ব্যবসায়ীদের কাছে থেকে দুরে থাকার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহবান জানান। তিনি আজ বিকালে বেনাপোল বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরন করেন এবং ব্যবসায়ীদের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

বেনাপোল বড়আঁচড়া ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, শাহাবুদ্দিন আহমেদ,আব্দার রহমান, ইদ্রিস আলী, আব্দুল মালেক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, সাবেক সাধারন সম্পাদক মফিজুর রহমান সজন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল ইসলাম রিপন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট