1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে বাগেরহাট শহরের এলজিইডি মোড় এলাকায় আব্দুল কাইয়ুমের মালিকানাধীন ফার্নিচারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের সব মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মো. রানা জানান, “দোকানের ঠিক বিপরীতেই আমাদের বাড়ি। ভোরে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি দোকান জ্বলছে। আমরা চেষ্টা করেও কিছু বাঁচাতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, “আমার দোকানে নয়টি মেশিন ছিল—চারকুলার, ড্রি, কুল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। সঙ্গে ছিল দুটি খাট ও পাঁচটি দরজা, যা এই সপ্তাহেই সরবরাহ করার কথা ছিল। সব প্রস্তুত ছিল, কিন্তু আগুন সবকিছু শেষ করে দিল। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের পাঁচ সদস্যের পরিবার এই দোকানের উপরই নির্ভর করত। এখন আমি সম্পূর্ণ পথে বসেছি।”

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট