1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান, জানালেন উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিলেও এখন পর্যন্ত যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনে কোনো ‘ট্রাভেল পাস’ বা ভ্রমণ অনুমতির আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাসের জন্য কোনো আবেদন করেননি। তিনি আবেদন করলে নিয়ম অনুযায়ী তা ইস্যু করা হবে।” এর আগে গত মঙ্গলবার লন্ডনে এক সভায় তারেক রহমান জানান, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তিনি ২৫ ডিসেম্বর পবিত্র বড়দিনের দিন স্বদেশে ফিরছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত শুক্রবার তার ফেরার তারিখ নিশ্চিত করেছিলেন।

সংবাদ সম্মেলনে দিল্লির বাংলাদেশ হাইকমিশনারকে তলব করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “হাইকমিশনারকে তলব করার বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার একটি নিয়মিত অংশ। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে ভারতের উপদেশ আমাদের কাছে অগ্রহণযোগ্য। গত ১৫ বছর যখন দেশে নির্বাচনের নামে প্রহসন চলেছে, তখন তারা নীরব ছিল। এখন আমরা যখন একটি অবাধ নির্বাচনের দিকে যাচ্ছি, তখন তাদের এই ‘নসিহত’ কাম্য নয়।”

উপদেষ্টা আরও স্পষ্ট করেন যে, শেখ হাসিনাকে ভারত থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার দায়িত্ব খোদ ভারত সরকারের। এছাড়া এনসিপি নেতাদের ‘সেভেন সিস্টার্স’ সংক্রান্ত বক্তব্যকে ‘অবান্তর’ বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট