1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে পুলিশি বাধা

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানীতে জুলাই ঐক্যের ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশি বাধার ঘটনা ঘটেছে। মিছিলটি আটকে দেওয়ায় রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে জুলাই ঐক্যের নেতাকর্মীরা লং মার্চ শুরু করেন। মিছিলটি বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়।

কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ায় নেতাকর্মীরা সেখানেই সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা ভারতের কথিত আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং জুলাই গণঅভ্যুত্থানে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি তোলেন তারা।

সড়কে ব্যারিকেড ও নেতাকর্মীদের অবস্থানের কারণে বিকেল ৩টা থেকে প্রগতি সরণি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট