1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে একদল উগ্রপন্থী এই অপ্রীতিকর ঘটনা ঘটায়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে তিনটি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের ফটকে অবস্থান নেয়। তারা গেটের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে চিৎকার করতে থাকে। হামলাকারীরা বাংলা ও হিন্দি মিশিয়ে উসকানিমূলক স্লোগান দেয় এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে হাইকমিশনারকে লক্ষ্য করে আক্রমণাত্মক কথা বলে।

হাইকমিশনারকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে প্রেস মিনিস্টার জানান, আন্দোলনকারীরা অত্যন্ত উগ্র ভাষায় কথা বলছিল। তারা হিন্দি ও বাংলায় চিৎকার করে বলছিল, সেখানে (বাংলাদেশে) হিন্দু মারলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব। তাদের কথাবার্তায় হাইকমিশনারের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি ফুটে ওঠে। কিছুক্ষণ চিৎকার-চেঁচামেচি করার পর তারা স্থান ত্যাগ করে।

এই ঘটনার পরপরই উদ্ভূত পরিস্থিতি নিয়ে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীরা ভবনের সামনে চিৎকার করে চলে গেছে, তবে কোনো ধরনের শারীরিক আক্রমণ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের মধ্যে এই হুমকি কূটনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট