1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বিশাল ভিড় সামলাতে এবং জানাজা প্রক্রিয়া সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যান সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ উন্মুক্ত করা হয়। গেট খুলে দেওয়ার সাথে সাথেই অপেক্ষমাণ হাজার হাজার মানুষ শৃঙ্খলার সাথে দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। জানাজা ও শোকাতুর মানুষের অবস্থানের জন্য দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে মানিক মিয়া অ্যাভিনিউ। শীত ও কুয়াশা উপেক্ষা করে আসা মানুষের চোখে-মুখে ছিল প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা।

ঘোষিত সূচি অনুযায়ী, আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, জানাজা আয়োজনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন।

এছাড়া পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট