1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষ্যে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং নতুন বছরে গণতান্ত্রিক উত্তরণের লক্ষে একটি জাতীয় নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শুভেচ্ছা বাণীতে মুহাম্মদ ইউনূস বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। নতুনের এই আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে এবং সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে চলার নবোদ্যম ও অনুপ্রেরণা জোগায়। আমি আশা করি, নতুন বছরে আমাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হবে।”

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু করেছি। আমাদের প্রত্যাশা, নতুন বছরে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া পূর্ণতা পাবে।”

একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে আমরা দেশকে মানুষের কল্যাণে নিয়োজিত করব। সব ষড়যন্ত্র প্রতিহত করে নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।”

বাণীর শেষে তিনি দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাইকে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট