1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪ হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর হামলা, পাল্টা গুলিতে সন্দেহভাজন নিহত জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে অর্থমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ

বিএনপির মন্ত্রিসভায় যোগদানের গুঞ্জন, যা বললেন তামিম ইকবাল

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ের পর যখন নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় চলছে, তখনই ক্রীড়াঙ্গনের এক বড় খবর নিয়ে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান টেকনোক্র্যাট কোটায় নতুন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে এই জল্পনা ডালপালা মেলার আগেই তা নাকচ করে দিয়েছেন খোদ তামিম নিজেই।

নতুন সরকার গঠনের প্রস্তুতির মাঝেই গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল হতে যাচ্ছেন নতুন ক্রীড়ামন্ত্রী বা প্রতিমন্ত্রী। নেটিজেনদের একাংশ দাবি করতে থাকেন, টেকনোক্র্যাট কোটায় তামিমকে এই বড় দায়িত্ব দিতে যাচ্ছে বিজয়ী দল বিএনপি। তবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই খবরকে সরাসরি ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে অভিহিত করেছেন তামিম।

তামিম ইকবাল তাঁর পোস্টে স্পষ্ট করেছেন যে, তাঁকে নিয়ে যে ধরনের খবর প্রচার হচ্ছে তার কোনো সত্যতা নেই। তিনি লিখেছেন, ‘আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

তামিমের এই বক্তব্যের পর তাঁকে ঘিরে থাকা রাজনৈতিক জল্পনার অবসান ঘটল। উল্লেখ্য, এবারের নির্বাচনে তামিম নিজে প্রার্থী না হলেও গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি কেন্দ্রে জীবনের প্রথমবারের মতো ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছিলেন।

তামিমের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের নাম নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। নির্বাচনের আগে থেকেই আলোচনা ছিল যে, আমিনুল জিতলে বা টেকনোক্র্যাট কোটায় তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। যদিও আমিনুল নিজের আসনে জিততে পারেননি, তবে টেকনোক্র্যাট কোটায় তাঁর নাম আসার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে এখনো মৃদু আলোচনা চলছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের ঘোষিত ফলাফলের মধ্যে বিএনপি একাই ২০৯টি আসন পেয়ে সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন মন্ত্রিসভার সদস্যদের তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট